প্রকাশকালঃ জানুয়ারি ২৯, ২০২২
বিয়ানীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ। হাজী হোসেন আহমদ ফাউন্ডেশনের ইউএসএ ইনকের অর্থায়নে শনিবার সকাল ১১ টায় বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের সহ সভাপতি ফয়জুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক উপদেষ্টা ছমির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, সদস্য ময়নুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি খসরুল হক খসরু, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কান্তি তালুকদার, বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রানা, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস ছবুর, সমিতির ক্রীড়া সম্পাদক কিবরিয়া আহমেদ শাহিদ, সাবেক কর্মকর্তা বজলুর রহমান বজলু, যুক্তরাষ্ট্র প্রবাসী আলতাফ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, বিয়ানীবাজার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস শহীদ ও কোনাগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাও. কাজী কাওছার আহমদ, সংবর্ধিত শিক্ষার্থী নাজমুল সাকিব ও মাহবুবা তাবাসসুম।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম পল্লব বলেন, বিয়ানীবাজার হচ্ছে নেতৃত্ব গঠনের উর্বর ভূমি। এখান থেকেই আজ সারাবিশ্বে নেতৃত্ব দিচ্ছেন বিয়ানীবাজারবাসী। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের সচিবালয়ে মনে হয় কোনো সচিব নেই। এই স্থানটা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাধ্যমে পূরণ হতে পারে। একই সাথে আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রবাসীরা সব সময় দেশের কল্যাণে কাজ করে আসছেন। দুযোর্গ কিংবা দুর্ভোগে অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। শনিবার বিয়ানীবাজার উপজেলার এসএসসি ও দালিখ পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত ১১৮জন শিক্ষার্থীদের পুরস্কৃত করে শিক্ষা ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের দায়িত্বশীলরা।