বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউ এস এ’র ওজন পার্কে অবস্থিত নিজস্ব ভবনের প্রধান কার্যালয়কে আরো যোগপোযোগী এবং প্রবাস বান্ধব করতে উদ্যোগ নিয়েছে বর্তমান কার্যকরী পরিষদ। তারই অংশ হিসেবে কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন সমিতির দুই সাধারণ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ এক্টিভিস্ট, ব্যবসায়ী প্রতিষ্ঠান ZA NYC Training Center ও SRI TVর স্বত্বাধিকারী সোহেল আহমদ ও সাব্বির আহমদ। গত ৩১ মার্চ রোববার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সমিতির দায়িত্বশীলদের হাতে একটি কম্পিউটার এবং প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন সাব্বির আহমদ ।

সমিতির সহ-সভাপতি মহিবুর রহমান রুহুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল আলম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর কিনু চৌধুরী, সাবেক সভাপতি মোস্তফা কামাল, মকবুল রহিম চুনই, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ, মাথিউরা সমিতির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক ছফর উদ্দিন লোদী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রচার সম্পাদক আবু রাসেল, তরুণ সমাজকর্মী হাফিজ লোদী, জুনায়েদ আহমদ, মুর্শেদ জুপন, জুনেদ উদ্দিন, মাসুম বকশি মুন্নাসহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রবাসী তরুণ উদ্যোক্তাদের সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিয়ানীবাজার সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে এ ধরনের সহযোগিতা অনেক কাজে আসবে।